ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২১, ৪:১৫ অপরাহ্ণ

ইতালির সিসিলিয়ানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইতালির সিসিলিয়ান শহরে রাভানুসায় গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিন শিশু সহ ১২ জন বাসিন্দা নিখোজ রয়েছেন।

উদ্ধ্বার অভিযান চলছে বলে জানিয়েছে ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ। সিসিলিয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস পাইপ বিস্ফোরণের ফলে এই দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিস্ফোরণে আশেপাশের অন্তত আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। দমকল সেবা ভিজিলি ডেল ফুওকো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একজনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত জীবিত দুজন নারীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিক থেকে একটি বড় বিস্ফোরণের পরই ভবনটি ধসে পড়ে। এতে তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, এ ধরনের বিস্ফোরণের ঘটনা খুবই বিরল।

শেয়ার করুন