ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২১, ৮:০৯ অপরাহ্ণ

সিলেটে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের স্মরণে শোকসভা

আপডেট টাইম : ডিসেম্বর ১০, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ আম্বরখানা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্মরণে এক শোকসভা শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মনজুর আহমদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক, চালক সংগ্রাম পরিষদ সিলেট এর উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদ এর শহিদুল ইসলাম, শহিদ মিয়া, দেলোয়ার আহমদ, দানিছ মিয়া, তাজুল ইসলাম, হারুন মিয়া, জমির আহমদ, কোরবান আলী, সুরুজ আলী, জসিম উদ্দীন, প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন শ্রমজীবী মানুষ আজ এক দুর্বিষহ জীবন যাপন করছে। একদিকে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে বাড়ছে না শ্রমিকের মজুরি। তাছাড়া সিলেট নগরীতে রয়েছে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন।

বক্তারা আরও বলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অপূরনীয় ক্ষতি। সভার শুরুতে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন