ডেস্ক রিপোর্ট

৮ ডিসেম্বর ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ

মঙ্গলবার রাত থেকে খালেদার রক্তক্ষরণ হচ্ছে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ডিসেম্বর ৮, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত মঙ্গলবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। এবার তার অবস্থা আরও সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবে বুধবার দুপুরে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, তার অবস্থা সংকটাপন্ন। আর দেরি না করে সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।

খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে যান- উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল বলেন, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। কারাগারে থাকার সময় কোনো চিকিৎসাই হয়নি খালেদা জিয়ার।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আস্থা না থাকায় সবাই বিদেশ যাচ্ছে।

ফখরুল অভিযোগ করে বলেন, সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। ভালো শিক্ষার্থীরা শিক্ষক হতে পারে না। শুধু সরকারের পক্ষে থাকলেই চাকরি পাওয়া যায়।

শেয়ার করুন