ডেস্ক রিপোর্ট

১ ডিসেম্বর ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আপডেট টাইম : ডিসেম্বর ১, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট-১৯৩৩) শাহপরান থানা কমিটির এক কর্মিসভা ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার রাত ৯টায় ইসলামপুরস্থ (মেজরটিলা) সংগঠনের অফিসে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা মো. জয়নাল মিয়া।

কর্সীভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আনছার আলী। কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত প্রমুখ।

সভায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির ১ম সম্মেলন করার লক্ষ্যে মো. জয়নাল মিয়াকে আহবায়ক এবং মো. জালাল মিয়া ও ফজলুর রহমান সাজুকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন