ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২১, ২:০৪ অপরাহ্ণ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট বামজোটের সমাবেশ

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২১ ২:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি :: গত (৩অক্টোবর) বুধবার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে প্রতি লিটার ৮০ টাকা করেছে সরকার। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দামে সাথে ডিজেলের নতুন দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে জেলা বামজোটের মিছিলে ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৬অক্টোবর) বেলা ১১ টা ৩০ মিনিটে জয়পুরহাটের প্রধান প্রধান সড়ক করে পাঁচুরমোড়ে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট জেলা বাম গণতান্ত্রিক জোটের ঘণ্টা ব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী সমাবেশে জেলা বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র নেতা দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি, জেলা বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সদস্য আমিনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান ফ্যাস্টিট সরকার জনগণের ভোটের নির্বাচিত সরকার নয় বলে জনগণের দুর্ভোগ ও দুদর্শার কথা চিন্তা করে না। হঠাৎ করে তেলের লিটার প্রতি ১৫ টাকা কেন বাড়লো আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। গত সাত থেকে আট বছরে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল তখন আমাদের দেশে দাম হ্রাস না করে দাম বৃদ্ধি করা হয়েছে। এত বছরে ৪০-৫০ হাজার কোটি টাকা সরকার লাভ করে সেই টাকা কোথায় গেল। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে মড়ার উপর খাঁড়ার ঘা। মানুষের জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। তাই অবিলম্বে সকল পণ্যের দাম বৃদ্ধি নয় দাম কমাতে হবে।

শেয়ার করুন