ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ

অনলাইনে ক্লাস হলেও ফি আদায়ে ছাড় দিচ্ছে না খুবি কর্তৃপক্ষ

আপডেট টাইম : অক্টোবর ২৮, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

মোস্তাক আহমেদ, খুবি প্রতিনিধি :: করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয় সকল বর্ষের ২য় টার্মের ক্লাস অনলাইনে পরিচালিত হয়। শুধুমাত্র ২য় টার্মের রিভিউ ক্লাস ও পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

বিশেষভাবে উল্লেখ্য যে,বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে খেলাধূলাসহ সকল সহশিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিলো।কিন্তু বিশ্ববিদ্যালয়ের ২য় টার্মের রেজিষ্ট্রেশন ফি আদায়ের জন্য নির্ধারিত খাতগুলোতে দৃষ্টিপাত করলে দেখা যায়—খেলাধূলা, প্রকাশনা, ছাত্রকল্যাণ,লাইব্রেরি,চিকিৎসা,সাংস্কৃতিক, ধর্মীয়,বিএনসিসি খাতে পূর্বনির্ধারিত ফি আদায় করা হবে।অথচ অনলাইনে ২য় টার্ম চলাকালীন শিক্ষার্থীরা এসব খাতে কোনো সুবিধা ভোগ করেনি।এসব খাতে কেন ফি গ্রহণ করা হবে এবং কোন কাজে ব্যায় করা হবে তারও কোনো যৌক্তিক ও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।শুধুমাত্র ২য় টার্মের পরিবহন ফি এবং জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ফি মওকুফ করা হয়।

নবনিযুক্ত উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক।প্রাক্তন উপাচার্যের মেয়াদকালে বেতন-ফি কমানোসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে।তিনি শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ না করে দমন মূলক ব্যবস্থা নিয়ে ছিলেন। সবার প্রত্যাশা ছিল নতুন উপাচার্য দাবিগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করবেন।তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।কিন্তু বেতন-ফি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত তার অঙ্গীকারের বিপরীত কিছুর ইঙ্গিত দিচ্ছে।যেখানে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল করোনার টালমাটাল পরিস্থিতির পর প্রশাসন বেতন-ফি মওকুফের মত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে,সেখানে তার উল্টো চিত্র (কোনো সার্ভিস না দিয়েই ফি নেওয়া) দেখা যাচ্ছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন।কাজেই শিক্ষার্থীদের আর্থিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন অনলাইন ক্লাস চলাকালীন যেসব খাতে শিক্ষার্থীরা কোনো সার্ভিস ভোগ করেনি (খেলাধূলা, প্রকাশনা, ছাত্রকল্যাণ, লাইব্রেরি, চিকিৎসা, সাংস্কৃতিক, ধর্মীয়, বিএনসিসি) সেসব খাতে ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করছি।

শেয়ার করুন