ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২১, ৫:১৯ অপরাহ্ণ

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মতবিনিময় সভা

আপডেট টাইম : অক্টোবর ২৩, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, নিরাপদ সড়ক চাই, চলাচলে সচেতনতা বাড়াই দূর্ঘটনা এড়াই” এই ধরনের বিভিন্ন স্লোগান কে ধারণ করে মানিকগঞ্জ ইয়ুথ গ্রীণ ক্লাব ও বারসিক এর যৌথ আয়োজনে গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশের স্থলপথ জলপথ ও রেলপথের অবকাঠামোগত সংস্করার ও পরিবহন শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে পরিবহন খাতের আমূল পরিবর্তনের মাধ্যমে সড়কে মানুষের মৃত্যু ঝুঁকি হ্রাসে করনীয় শীর্ষক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন সংলাপ ও মতবিনিময় সভায় ইয়ুথ গ্রীণ ক্লাবের সংগঠক ও শিক্ষার্থী শাহিন টিটোর সভাপতিত্বে ও বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্ভয়কারি বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিংগাইর নিরাভরন থিয়েটারের সাধারন সম্পাদক শাহদাৎ সায়েম, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী শরিফ হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন মিয়া,লেমুবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন খান, বানিয়াজুরি এলাকার শিক্ষাথী সুমন মন্ডল ও সাগর সেন, বায়রা এলাকর শহীদ রফিক যুব স্বেচ্ছাসেবক টিমের সভাপতি আশিষ কুমার সরকার, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষাথী লিজা আক্তার, ব্যবসায়ী সুচরন দাস, উন্নয়নকর্মী গাজী শাহদাৎ হোসেন বাদল, মুক্তার হোসেন। আয়োজনে সহায়ক: সত্য সাহা। আলোচনা সভা শেষ রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রতন সাহা।

বক্তারা শুরুতেই সড়কে মৃত্যুবরণকারী সকল মানুষের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন করেন। আর যেন সড়কে কারো প্রাণ দিতে না হয় তার জন্য অবকাঠামো ও পরিবহন খাতকে ঢেলে সাজাতে হবে।পরিবহন শ্রমিকদের দক্ষ করেই রাস্তায় আসতে হবে।জনসাধারণের আরো সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারিভাবে প্রচারাভিযান আরো জোরদার করতে হবে।

 

শেয়ার করুন