ডেস্ক রিপোর্ট
৯ মার্চ ২০২২, ২:৫৪ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি জয়পুরহাট:: তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট।
বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় শহরের চিনিকল সড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুরমোড়ে সমাবেশ করে বামজোটের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি দেওয়ান বদিউজ্জামান বদি, বাসদ জেলা আহবায়ক ওয়াজেদ পারভেজ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এম এ রশিদ, বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু প্রমুখ।
এসময় বক্তারা তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে সরকারকে দায়ী করেন। বাজার মনিটরিং এর দাবিসহ দ্রব্যমূল্য দাম কমানোর দাবি জানান।