ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২২, ১:১২ পূর্বাহ্ণ

হোটেল শ্রমিক ইউনিয়নের সিলেট মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আপডেট টাইম : ডিসেম্বর ৩১, ২০২২ ১:১২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় তালতলাস্থ মাহমুদ শাহ শপিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির সভাপতি এম. সফর আলী খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহেদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-১৯৩৩ এর উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-১৯৩৩ এর সভাপতি মো. আরিফুল ইসলাম, সিলেট জেলা হোটেল, মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং- সিলেট-০০৭ এর সাধারণ সম্পাদক মো. কামাল আহমদ ।

ত্রি-বার্ষিক সম্মেলনে ২০২৩-২৬ সালের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এম সফর আলী খাঁনকে সভাপতি এবং মো. জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-১৯৩৩ এর উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ ও জেলার সভাপতি মো. আরিফুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হারুন মিয়া, মো. আনোয়ার হোসেন মুজিব, মুজাহিদুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আমিন উল্লাহ আল আমিন, প্রচার সম্পাদক মো. বিল্লাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুক আহমদ, সিনিয়র সদস্য মো. সেজুয়ান আহমদ, মো. মাজেদুল ইসলাম সুমন, মো. আব্দুর রাজ্জাক, সাগর বিশ্বাস, সদস্য মো. বিল্লাল হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. হাছান আহমদ।

সম্মেলন শেষে এক বিজয় মিছিল জেলা কার্যলয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

শেয়ার করুন