ডেস্ক রিপোর্ট

২২ অক্টোবর ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

লঙ্কান বোলিং তাণ্ডবে ৪৪ রানে অল আউট ডাচরা

আপডেট টাইম : অক্টোবর ২২, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: দুই দলের শক্তির পার্থক্য পরিষ্কার। তাই বলে বিশ্বকাপের মতো বড় আসরে এভাবে আত্মসমর্পণ করবে নেদারল্যান্ডস, এতটাও নিশ্চয়ই আশা করেননি সমর্থকরা!

প্রথমপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা ডাচদের। কিন্তু সম্মান রক্ষার লড়াইটুকু তো করতে পারতেন ব্যাটসম্যানরা। এভাবেই লজ্জায় ডোবালেন দলকে?

শারজায় আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের তাণ্ডবে মাত্র ১০ ওভারেই ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডের ইনিংস।

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। প্রথমটিই একই দলের একই প্রতিপক্ষের বিপক্ষে। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে অলআউট করে দিয়েছিল মাত্র ৩৯ রানে।

লঙ্কানদের বোলিং তোপে ডাচ ব্যাটসম্যানদের একজনও পনেরোর ঘর ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি কলিন অ্যাকারম্যানের, করেন ১১। ১০ রান আসে বেন কুপারের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাহিরু কুমারা ৭ রানে ৩টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ রানে ৩টি আর মাহিশ থিকশানা ৩ রানে নেন ২ উইকেট।

শেয়ার করুন