ডেস্ক রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২:৩৭ অপরাহ্ণ
জেলা প্রতিনিধি, জয়পুরহাট :: জয়পুরহাটের দাদড়া ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে জয়পুরহাট সদর থানার পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৪ টায় জয়পুরহাটের সদর থানার জামালপুর ইউনিয়ের অন্তর্গত দাদড়া ফকিরপাড়া গ্রামস্থ মিঠু চেয়ারম্যান এর ইট ভাটার পশ্চিম বটতলী এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত ওসি একে এম আলমগীর জাহান।
আটককৃত ব্যক্তি: জয়পুরহাট জেলা সদর থানার বাগিচাপাড়া গ্রামের শ্রী অভয় চন্দ্র সরকারের ছেলে শ্রী রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল থানার জিয়াপুর সন্ন্যাসতলী গ্রামের শ্রী প্রফুল চন্দ্র দাসের ছেলে শ্রী উজ্জল চন্দ্র দাস(২২), বগুড়া জেলা শিবগঞ্জথানার কিচক (গোপিনাথপুর মাঝিপাড়া) গ্রামের মৃত অদ্দয় সরকারের ছেলে শ্রী মুকুল সরকার (২৩), পাঁচবিবি দেবখন্ডা গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল মাহমুদ (৩৩)।
সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) একে এম আলমগীর জাহান বলেন,রাত অনুমানিক ৪ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত দাদড়া ফকিরপাড়া গ্রামস্থ মিঠু চেয়ারম্যান এর ইট ভাটার অনুমান ৬০ গজ পশ্চিমে বটতলী হতে পাকার মাথাগামী পাকা রাস্তার উপর আসা মাত্র সেখানে ১টি পিকআপগাড়ীসহ ডাকাতদল সমবেত হয়ে রাস্তার দুই পার্শ্বে ২ গ্রুপে ভাগ হয়ে রশি ধরে ডাকাতি সংগঠনের প্রস্তুতিকালে ১টি লোহার রামদা, ৫টি ছুরি, ১টি কাঠের লাঠি, ১টি পিকআপ গাড়ী, ১টি রশি, ৪টি মোবাইল সেটসহ ডাকাত দলের ৪ সদস্যদের গ্রেফতার করা হয়।