ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের খবরটি অসত্য: ইসি

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের খবরটি অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সন্ধ্যায় ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘গাইবান্ধা- ৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রচার হওয়া তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।

এ তথ্যে সংশ্লিষ্ট আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে দেশের সব গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার না করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

শেয়ার করুন