ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে মিরপুরে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৫ জন শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে আজ (সোমবার) বেলা সাড়ে ১১ টায় মিরপুর-১২ বাসস্ট্যান্ডে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শ্রমিক-জনতার ওপর পুলিশ ও সরকারের নিপীড়ন বন্ধ করতে হবে। নিহতদের পরিবারকে একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।

বক্তারা আরো বলেন, বাঁশখালীসহ সারাদেশে এস আলম গ্রুপের জনবিরোধী সকল প্রকল্প ও তৎপরতা বন্ধ করতে হবে। পরিবেশ বিধ্বংসী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য পরিবেশবান্ধব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মিরপুর শাখার সংগঠক মোহাম্মদ শাকিল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আহমেদ সোহাগ, শরিফুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন