ডেস্ক রিপোর্ট

১৪ সেপ্টেম্বর ২০২১, ৯:১১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছাত্র ফ্রন্টের কাউন্সিল, আহ্বায়ক রাকিবুল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪, ২০২১ ৯:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ২য় কাউন্সিল আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মদনগঞ্জে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারে অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলার আহ্বায়ক মুন্নী সরদারের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে আলোচনা করেন  নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, বন্দর উপজেলার সদস্য সচিব রাকিবুল হাসান রবিন।

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর কারণে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ১৮ মাস বন্ধ হয়ে থাকার পর গত ১২ সেপ্টেম্বর খোলা হয়েছে স্কুল কলেজ । কিন্তু বন্ধ থাকা সময়ের শিক্ষা ঘাটতি কিভাবে পূরণ করা হবেসেটা নিয়ে সরকারের কোন ধরনের রোড ম্যাপ তৈরি করা হয়নি। এর মধ্যে করোনাকালীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালু রাখতে পারবে কিনা তা নিয়ে এক চরম অনিশ্চয়তা ও হতাশা
বিরাজ করছে। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যায়ের প্রায় সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থী ও ৫০ লাখ শিক্ষক। এর প্রায় অর্ধেক শিক্ষার্থীর শিক্ষাজীবনই আজ বির্পযস্ত ও অনিশ্চিত। আজকে এই অনিশ্চিত জীবন থেকে রক্ষা পেতে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে শির্ক্ষাথীরা। করোনার প্রভাবে ব্যাপক শিক্ষার্থী ঝড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, বেড়েছে বাল্যবিয়েও। বিআইডিজি এর এক গবেষনায় এসেছে ১৫ শতাংশ শিক্ষার্থী প্রচন্ড মানসিকচাপের মধ্য দিয়ে দিনযাপন করছে। অন্যদিকে শিক্ষাকে পণ্যে পরিনত করেছে, টাকা যার শিক্ষা তার এই নীতিতে চলছে শিক্ষাব্যবস্থা। এই নীতিতে যদি চলতে থাকে তাহলে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝড়ে পড়বে।

নেতৃবৃন্দ বলেন নারায়ণগঞ্জ হলো বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে ধনী জেল; অথচ সেখানে শিক্ষার্থীদের জন্য দেহ মনে বিকশিত হওয়ার জন্য শিক্ষা নিয়ে কোন ধরনের আয়োজন নেই। অন্যদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুবই অপ্রতুল। ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে প্রাইভেট স্কুল কলেজ। শিক্ষাকে করা হচ্ছে বাণিজ্যিক পণ্য ।

নেতৃবৃন্দ আরো বলেন , বন্দর উপজেলাসহ সারা দেশে সরকারি উদ্দ্যোগে নতুন নতুন স্কুল কলেজ র্নিমানের দাবি জানান। একই সাথে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাঁচাতে দ্রুত সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে র্কাযকর পদক্ষেপ নেওয়া ও শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান এবং শিক্ষার্থীদের বাসাভাড়া মেসভাড়া মওকুফে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

কাউন্সিলে রাকিবুল হাসান রবিনকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলা কমিটি নির্বাচিত হয়। কমিটির তালিকা-

আহ্বায়ক : রাকিবুল হাসান রবিন
সদস্য : ফাতেমা আক্তার মুক্তা
সদস্য : রিয়াদুল ইসলাম রিয়াদ
সদস্য : এলমে হোসেন শিশির
সদস্য : মুসকান ইসলাম মুক্তা
সদস্য : সানজিদা আক্তার ঋতু
সদস্য : প্রিয়ন্তী বিশ্বাস
সদস্য : তানজিলা আক্তার
সদস্য : জয়নুর রমিজা
সদস্য : আতিফা মিমি পিংকি
সদস্য : মাছুম
সদস্য : আসাদ
সদস্য : লামিয় আহাম্মেদ মাহিয়া

শেয়ার করুন