ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ৩:৩৭ অপরাহ্ণ

‘ডোপ টেস্টের নামে শিক্ষার্থীদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত রুখো’

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: ডোপ টেস্টের নামে অনৈতিকভাবে শিক্ষার্থীদের ওপর আর্থিক বোঝা না চাপানো, শিক্ষার্থীদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত রুখে দাড়ানো এবং মাদক ব্যবসায়ী হোতাদের গ্রেফতার ও বিচার করার দাবিতে ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার বিক্ষোভ।

আজ ৯ সেপ্টেম্বর’২১ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কলেজে শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতুর সভাপতিত্বে ২০২১-২২ শিক্ষা বর্ষের অনার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর ডোপ টেস্ট নামে অনৈতিকভাবে আর্থিক বোঝা চাপানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, জেলা সংগঠক সাইফুল ইসলাম সৌরভ, কলেজ শাখার সংগঠক মোস্তাফিজুর প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, প্রায় ২ বছর ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। করোনাকালে সারাদেশের শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। রাষ্ট্রীয়ভাবে শিক্ষা খাতে কোন প্রণোদনা দেয়া হয়নি।বরং বাজেটে বরাদ্দ কমেছে। শিক্ষার্থীদের পরিবারের আয় কম। বাজারে সমস্ত জিনিসের দাম বেশি। বিশেষজ্ঞরা বলছেন প্রায় দেড় কোটি শিক্ষার্থী ঝরে যাবে, বাল্য বিবাহ বাড়ছে। হতাশাসহ নানা কারণে প্রায় ২০০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।

নেতৃবৃন্দ বলেন, একদিকে আর্থিক অনটন পরিবারে অন্যদিকে ভর্তির টাকা সংগ্রহ করা যখন দূরুহ বিষয় হয়ে ওঠেছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অনৈতিক সিদ্ধান্ত কাম্য নয়। সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ ডোপ টেস্ট করানোর নামে অনৈতিকভাবে শিক্ষার্থীদের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে যা ” মরার ওপর খারার ঘা।’ শিক্ষার্থীরাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে ডোপ টেস্ট করতে হলে তা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিনামূল্যে করা এবং কেউ মাদকাসক্ত চিহৃত হলে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার বিচার এ রাস্ত্রীয় উদ্যোগ নেয়ার দাবি জানান

শেয়ার করুন