ডেস্ক রিপোর্ট
৭ সেপ্টেম্বর ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হয়েছেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার। পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে তারা।
অনেক চড়াই-উৎরাই পার করে বাংলাদেশে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুই ধাপে গত ৪ ও ৫ সেপ্টম্বর বাংলাদেশে আসেছে তারা। পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকায় পা রাখে আফগানিস্তান যুব দল। ঢাকা থেকে সিলেট গিয়ে সেখানে ৩ দিনের রুম কোয়ারেন্টাইন চলছে সফরকারীদের। এর মধ্যে রুটিন পরীক্ষায় তিন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
বিষয়টি জানিয়েছে বাংলাদেশ মেডিকাল বিভাগের একটি সূত্র।
বিস্তারিত আসছে