ডেস্ক রিপোর্ট
৫ সেপ্টেম্বর ২০২১, ৯:০৯ অপরাহ্ণ
রাজবাড়ী প্রতিনিধি:: পদ্মা কুলের কৃষকদের বসত ভিটা আবাদি জমি রক্ষা করা, বালু ব্যবসায়ীদের অবৈধ ভাবে ড্রেজার দ্বারা নদী খনন বন্ধ করা এবং অবিলম্বে শক্তিশালী বেড়ীবাঁধ নির্মাণ করা এই তিন দফা দাবীতে দাবিতে রাজবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
কৃষক মুক্তি সংগ্রাম, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে উড়াকান্দা বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেছেন কৃষক মুক্তি সংগ্রাম, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জাতীয় কমিটির সদস্য ইচহাক সর্দার।
বক্তব্য দেন কৃষক মুক্তি সংগ্রামের জাতীয় কমিটির সভাপতি জাফর হোসেন ও জাতীয় কমিটির দপ্তর সম্পাদক শামছুল হক। আরও বক্তব্য দেন সজীব রায়, সদস্য জাতীয় মুক্তি কাউন্সিল। মন্টু মণ্ডল, কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা শাখা। জাতীয় গণফ্রন্টের সদস্য তোফায়েল হোসেন ও উমর।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন জাতীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল মমিন এবং স্থানীয় আরো কয়েকজন এলাকার সমস্যা, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী ও মেহনতি জনগণের সমস্যার কথা উল্লেখ করেন।
পাশাপাশি ড্রেজার মেশিন দিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে তার বিরোধিতা করেন। এমনকি এলাকার কৃষকদের বসত ভিটা ও বাঁধ রক্ষার্থে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা সকলেই কৃষক, কৃষি সমস্যা সমাধানের জন্য বিপ্লবী লাইনকে আঁকড়ে ধরায় কথা বলেন।