ডেস্ক রিপোর্ট

৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ

ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা কাউন্সিল, আহ্বায়ক শারমিন, সম্পাদক রীমা

আপডেট টাইম : ডিসেম্বর ৮, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ৮ম কাউন্সিল উপলক্ষে শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

আজ বুধবার, ০৮ ডিসেম্বর বেলা ১১ টায় পায়রা চত্বরে ছাত্র সমাবেশ ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়।

শারমিন সুলতানার সভাপতিত্বে ও ফারজানা ইয়াসমিন রিমার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বাসদ সমন্বয়ক এড, আসাদুল ইসলাম আসাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা আহ্বায়ক লাবনী সুলতানা, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, জেলা মহিলা ফোরাম আহ্বায়ক রুবিনা খাতুন, কুষ্টিয়া জেলা ছাত্র ফ্রন্ট সদস্য আবুল কালাম আজাদ, ঝিনাইদহ জেলা ছাত্র ফ্রন্ট সদস্য মেহেদী হাসান আসিফ প্রমুখ।

সমাবেশ শেষে লাবনী সুলতানা কাউন্সিল এ গঠিত ঝিনাইদহ জেলা ছাত্র ফ্রন্ট এর আহ্বায়ক কমিটি পরিচয় করিয়ে দেন।

কমিটি নিম্নরুপঃ-
আহ্বায়ক- শারমিন সুলতানা
সাধারণ সম্পাদক- ফারজানা ইয়াসমিন রীমা
সদস্যবৃন্দ- ১। মেহেদী হাসান আসিফ
২ । সুফল কুমার
৩ । পূজা বিশ্বাস
৪ ।মোঃ নাইমুর রহমান প্রান্ত
৫ । তনু ইসলাম
৬ ।নাইম হোসেন
৭ । আয়শা আক্তার

শেয়ার করুন