ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ

২য় ম্যাচে জয়লাভ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের ২য় ম্যাচে জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

শেয়ার করুন