ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট ২০২১, ৪:২৯ অপরাহ্ণ

‘ফুলবাড়ি দিবস’ উপলক্ষে জয়পুরহাটে মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট :: ২০০৬ সালের ২৬ আগস্ট তারিখে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন এবং আহত হন অনেকে। সেই আন্দোলনের পর থেকে এই দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করছে আসছে তেল- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার ( ২৬ আগস্ট ) সকাল ১১ টায় জয়পুরহাট পাঁচুরমোড়ে জয়পুরহাট জেলা তেল- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

তেল- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষার জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, জেলা সিপিবি’ র সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা কমিউনিস্ট লীগের আহ্বায়ক মাহামুদুর রহমান, জেলা বাসদ সদস্য সামিউল ইসলাম বাবু, জেলা সদস্য উৎপল দেবনাথ প্রমূখ।

বক্তারা বলেন, একটা দেশের সম্পদ মাটির নিচে থাকুক বা উপরে থাকুক সেই সম্পদের মালিক অবশ্যই জনগণ সরকার না। সরকার অস্থায়ী জনগন স্থায়ী। তাই সরকার যদি দেশ বিরোধী তৎপরতা করে। এখন চিনা কোম্পানীর সাথে যুক্ত হয়ে আবারও ফুলবাড়ী খনি নিয়ে নতুন করে চক্রান্ত করা হচ্ছ। দেশের মানুষের স্বার্থ না দেখে দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু গোষ্ঠীর স্বার্থ নিয়ে যদি সরকারের ক্ষমতা ঠিকিয়ে রাখতে চায় তাহলে জনগণের দ্বায়িত্ব ও অধিকার হচ্ছে তা রুখে দেয়া ফুলবাড়ীর জনগণ সেই দ্বায়িত্বই পালন করেছে। উন্নয়ন প্রকল্প মানে খনি করা, কিংবা জিডিপি বাড়ানো নয় উন্নয়ন মানে হচ্ছে মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা, উন্নয়ন মানে হচ্ছে প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষা করে মানুষের শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার সবার জন্য নিশ্চিত করা। সেই উন্নয়ন নিশ্চিত করার জন্য নতুন উন্নয়নের চিন্তা আনার যে তাগিদ সেটি ফুলবাড়ী আন্দোলনের মধ্যদিয়ে তৈরী হচ্ছে।

জাতীয় কমিটির নেতা ওবাইদুল্লাহ মুসা বলেন, ১৫ বছর পেরেছি এখনও ছয় দফা চুক্তি বাস্তবায়ন করা কেন হচ্ছে না। যদি বাস্তবায়ন করা না হয় তাহলে ২০০৬ সালের ২৬ আগস্টের ন্যায় আবারও একটি গণআন্দোলন গড়ে তুলে ছয় দফা চুক্তি বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে।

শেয়ার করুন