ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট ২০২১, ৩:১১ অপরাহ্ণ

দুপুর ২টার পর হবে হাইকোর্টে পরীমনির জামিন শুনানি

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২১ ৩:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি দুপুর ২টার পর অনুষ্ঠিত হবে।

পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমরা যে আবেদনটি করেছিলাম সেটি বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। আশা করি ২টার পরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।’

আদালতে পরীমনির পক্ষে রয়েছেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল।

এর আগে বুধবার (২৫ আগস্ট) চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন শুনানির জন্য ‘দীর্ঘদিন পর’ (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করে নিম্ন আদালতের দেয়া আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

একই সঙ্গে পরীমনির জামিনের আর্জিও জানানো হয় আবেদনে। বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমনির পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান এ আবেদনটি করেন।

এর আগে তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। পরে ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করা হয়। সেই আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গত ৫ আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

শেয়ার করুন