ডেস্ক রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১০:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভাদ্র মাসের শুরু মানে শরৎকালের আগমন। আর শরৎকাল আসেই দেবীর আগমনী বার্তা নিয়ে।আগামী অক্টোবর মাসেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে শুরু গেছে প্রত্যেক পূজা কমিটির ব্যস্ততা ।
সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নম্বর ওয়ার্ড গোটাটিকর, শিববাড়ী (মন্দির) এর ঐতিহ্যবাহী মহামায়া সার্বজনীন পূজা কমিটিও থেমে নেই। সিলেট নগরীর ঐতিহ্যবাহী এই কমিটি হাঁটি হাঁটি পা পা করে এবছর ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
করোনাকালে গত বছরে ছোট পরিসরেও পুরো বাংলাদেশেই সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন হয়েছে। এ বছরও করোনাভাইরাসের দাপট অব্যাহত থাকলে সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হবে।
৩০ বছরে পদার্পণ উপলক্ষে মহামায়া পূজা কমিটি গত বছরের কমিটি বহাল রেখেছে এবছর। পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে পিনাক কর, সাধারণ সম্পাদক ঝলক দেব, অর্থ সম্পাদক ঝলক চৌধুরীসহ বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন।
এবছর ১১ অক্টোবর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে। সপ্তমী, অষ্টমী, নবমীর পর ১৫ অক্টোবর বিজয়াদশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবছরের দুর্গোৎসব ।
মহামায়া পূজা কমিটির প্রতিবারের মত এবারো স্পন্সর হিসেবে রয়েছে বানথাই বিউটি সেলুন এন্ড ফিটনেস ক্রনিক, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড, রাজমহল ইন্ডাস্ট্রিজ, স্বাদ এন্ড কোং ও রনি মটরস।এবারের আমন্ত্রণপত্রের ডিজাইন করেছেন ইপিএস এর কর্ণধার অরূপ বাউল।
মহামায়া কমিটির প্রচার সম্পাদক উত্তম কাব্য জানান, মহামায়া সার্বজনীন কমিটি ১৯৯১ সালে, বাংলা ১৩৯৯ বঙ্গাব্দে গঠিত হয়। ৩০ বছর আগে গঠিত হওয়া ওই কমিটির প্রথম সভাপতি ছিলেন শ্রী পরিমল দে ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শ্রী শৈলেশ কর।উনাদের কেউই এখন আর বেঁচে নেই। তবে অগ্রজদের হাতে গড়ে দিয়ে যাওয়া এই কমিটি আজ ৩০ বছরে এসে পৌঁছেছে।
তিনি আরো জানান, প্রতিবারের মত এবারো প্রতিদিন পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। করোনার এই সময়ে আমরা সবকিছু মেনে নিয়েই ৩০ বছরে পদার্পণকে জাঁকজমক করে স্মরণীয় করে রাখতে চাই।
৩০ বছর পূর্তি উপলক্ষে মহামায়া কমিটিকে অভিনন্দন জানান, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলী আইনজীবী সমিতির সভাপতি এড. এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সেরর সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিসিকের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কাউন্সিলর মোঃ আজম খান, সংরক্ষিত মহিলা আসন এর কাউন্সিলর এড. রোকসানা বেগম শাহনাজ,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড এর কর্ণধার নজরুল ইসলাম বাবুল, বানথাই বিউটি সেলুন এন্ড ফিটনেস ক্রনিক, মহামায়া কমিটির সাবেক সভাপতি যশোদা রঞ্জন দেব (যশু), সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী পিযুষ কর প্রমুখ।।
মহামায়া কমিটির সভাপতি পিনাক কর পূজা উদযাপনের ৩০ বছরে পদার্পণকালে বলেন, ৩০ বছরের পথচলা এতোটা মসৃণ ছিলনা। এই দীর্ঘ পথচলায় ও দেশের বাইরে যারা আমাদের সাথে ছিলেন, আছেন ও যারা পৃথিবী বিদায় নিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
মহামায়া কমিটির সভাপতি পিনাক কর ও সাধারণ সম্পাদক ঝলক দেব মহামায়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে যারা যারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ৩০ বছরকে বর্ণিল করে তুলতে সবার প্রতি সহযোগিতা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজায় আমন্ত্রণ জানান।