ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২১, ৫:১২ অপরাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়ে ১৮৮তম স্থানে বাংলাদেশ

আপডেট টাইম : আগস্ট ১২, ২০২১ ৫:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সর্বশেষ তিনমাস র‌্যাংকি আপডেট করেনি ফিফা। তিনমাস পর কোপা আমেরিকা, ইউরো কাপ- সব মিলিয়ে র‌্যাংকি আপডেট করলো তারা। যার ফলে দেখা যাচ্ছে কোপা এবং ইউরো চ্যাম্পিনরা বেশ ভালোই এগিয়েছে। তবে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। র‌্যাংকিয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

অথচ, ভুটানের মত দেশও র‌্যাংকিয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ আজ (বৃহস্পতিবার) প্রকাশিত র‌্যাংকিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ঠিল ৯১৭। এবারের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০৯।

সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১।এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।

শেয়ার করুন