ডেস্ক রিপোর্ট
১ আগস্ট ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরীর উদ্যোগে আজ ০১ আগস্ট রবিবার সন্ধ্যায় গোবরচাকা এলাকার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়।
মাস্ক বিতরণ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শেখ মুজিবর রহমান প্রমুখ।