ডেস্ক রিপোর্ট
৬ অক্টোবর ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে অদম্য পাঠশলায় ছাত্রদের মাঝে আজ বুধবার (০৬ অক্টোবর) সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও শিশু কিশোমেলার সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মাহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বিপাশা দাশ গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফজলুল হক রনি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকিক, সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ, রিয়াদ, সজীব ও ছাত্রছাত্রীদের অভিবাবক।
শিক্ষা উপকরণ বিতরণের পরে পাঠশালার শিক্ষার্থীরা গান, ছড়া ও কবিতা আবৃত্তি করে এবং জাতীয় শিক্ষাক্রম ২০২০ নিয়ে সাধারণ আলোচনা হয়।

করোনায় থামবেনা পড়া এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে চালু হয় অদম্য পাঠশালা। এই সময়ে যাতে নিন্ম আয়ের পরিবারের ছাত্ররা ঝড়ে না পড়ে এবং তাদেরকে শিক্ষার মূল স্রোতে রাখা যায় সে লক্ষে ময়মনসিংহেও চালু হয় অদম্য পাঠশালা। একটা আনন্দময় পরিবেশে শিক্ষা দানের লক্ষে কাজ করে যাচ্ছে অদম্য পাঠশালা।