ডেস্ক রিপোর্ট

১৯ জুলাই ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ

পিকআপ-ভটভটির সংঘর্ষে দুই চালক নিহত

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জয়পুরহাটে পিকআপ-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর নারায়ণপাড়া হসপিটাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার দেওকুড়ি গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে ও পিকআপ চালক মাহবুব আলম সোনার (৩৫) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে ও ভটভটি চালক আহম্মদ আলী (৫০)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, বিপরীত দিক থেকে আসা পিকআপ-ভটভটির সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম সোনার মারা যান। আহম্মদ আলীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ায় রেফার্ড করে। পরে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।

 

শেয়ার করুন