ডেস্ক রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: কিউবাকে নিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ও কিউবার উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায্য অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের দাবিতে এবং কিউবার সংগ্রামী মানুষের সাথে সংহতি জানিয়ে ঢাকায় সংহতি সমাবেশ।
আজ বৃহস্পতিবার, ১৫ জুলাই বিকেলে রাজধানীর শাহবাগে কিউবার সরকার ও সে দেশের বিপ্লবী জনতার সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেছেন, বিশ্ববিপ্লবের এক মহানায়ক কমরেড ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে যে দ্বীপ রাস্ট্রটি ১৯৫৯ সালে স্বৈরসাশক বাতিস্তাকে উৎখাত করে
একটি সমাজতান্ত্রিক, মানবিক রাস্ট্র হিসেবে বিশ্বের বুকে পুণর্জন্ম লাভ করেছিল, মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আজও তা মাথা উঁচু করে দাড়িয়ে আছে। কিউবা হচ্ছে সেই রাস্ট্র যাঁরা স্বাস্থ্যসেবায় পৃথিবীতে শীর্ষ মান অর্জন করেছে।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাস্ট্র কিউবা। কিউবার সংগ্রামী মানুষের পাশে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সবসময়ই সংহতির হাত বাড়িয়েছে। কিউবার কঠিন সময়ে আজও আমরা বাংলাদেশের সকল বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সংগঠনসমুহ কিউবার সরকার ও জনগণের পক্ষে দাড়িয়েছি।
সমাবেশ থেকে কিউবার সরকার ও জনগণের ন্যায় সংগত সংগ্রামের সাথে পূর্ণ সংহতি জানানোহয়।
সেইসাথে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, কিউবার সমর্থনে বাংলাদেশের জোড়ালো অবস্থান ঘোষণা করতে হবে।
বক্তারা, অবিলম্বে কিউবার উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায্য অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আমরা মার্কিন সাম্রাজ্যবাদের ঘৃণ্য অপকৌশলের বিরুদ্ধে পৃথিবীর সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবিক রাস্ট্র, রাজনৈতিক দল, ছাত্র-যুব-শ্রমজীবী-পেশাজীবী-সাংস্কৃতিক-সামজিক সংগঠনসমুহ এবং ব্যক্তিবর্গের প্রতি সোচ্চার প্রতিরোধের আহ্ধসঢ়;বান জানাচ্ছি।
প্রবীণ চিকিৎসক, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. আবু সাইদের সভাপতিত্বে, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাম
জোটের সমন্বয়ক বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ ( মাক্সবাদী ) কেন্দ্রীয় নেতা আ ক ম জহিরুল ইসলাম , ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান ,কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক ,কিউবা বাংলাদেশ মৈত্রী সমিতির সহসাধারণ সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল, কেন্দ্রীয় নেতা মোকলেসুর রহমান লাল্টু, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাংস্কৃতিক সংহতির সভাপতি ইফতেখার বাবু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আর্ন্তজাতিক সম্পাদক নেতা মঞ্জুর মইন ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা সন্ধসঢ়;জয় কান্তি দাশ প্রমুখ।সমাবেশ কিউবার প্রতি সংহতি জানিয়ে ঘোষনা পাঠ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ্যাড. মন্টু ঘোষ।
সমাবেশ উপস্থিত ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন , নিপীড়ন বিরোধী শাহবাগের সংগঠক জিবনান্দ জয়ন্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ , গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনির উদ্দিন চৌধুরী পাপ্পু ।
সমাবেশ সিপিবির সভাপতি কমরেড সেলিম বলেন ‘ কিউবার বিপ্লবী সরকারের পক্ষে তাবৎ দুনিয়ার মানবতাবাদী বিপ্লবী দল গুলো সংহতি জানান। একই সাথে ৫৫ বছর ধরে সাম্রজ্যবাদী আগ্রশনে শিকার কিউবা তার বিরুদ্ধে সোচ্ছার হতে হবে বিশ্ববাসীকে ।
বাসদে কমরেড ফিরোজ বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যড়যন্ত্র মোতাবেক কিউবার জনগন রাজপথে আছে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে কিউবার জনগন।
বিপ্লবী ওয়ার্কাস নেতা সাইফুল হক বলেন কোন ষড়যন্ত্র কিউবান মহান বিপ্লবকে ধ্বংস করতে পারবে না।