ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২৪, ১:১৮ পূর্বাহ্ণ

দেশের নিরাপত্তা ও অর্থনীতি ভোটাধিকার প্রশ্নে জড়িয়ে গেছে: সিপিবি

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক নিরাপত্তা ও অর্থনীতি আজ ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নের সঙ্গে জড়িয়ে গেছে। ৭ জানুয়ারির ভোট বর্জনের মধ্য দিয়ে সর্বাত্মক নীরব প্রতিবাদ জানাবে দেশের সাধারণ মানুষ।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি-ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য বিক্ষোভ’ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। সিপিবি-ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন প্রমুখ।

নেতারা দেশের সব গণতান্ত্রিক ব্যক্তি ও শক্তিকে রাজপথের লড়াইয়ে শামিল হয়ে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন