ডেস্ক রিপোর্ট

৩০ নভেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ

৩৯টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট টাইম : নভেম্বর ৩০, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, ৩৯টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে বক্তারা বলেন, আমরা রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দলসমূহ দীর্ঘদিন ধরে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। এজন্য আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সংসদের বিলুপ্তি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ হয়রানিমূলক রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃত সকল রাজবন্দিদের মুক্তি এবং বিদ্যমান অগণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ব্যবস্থা ও সংবিধান সংস্কারের দাবিতে যুগপৎ ধারায় এক আন্দোলনে আছি। এই দাবিগুলো ইতোমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। গণদাবির এই আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পরিকল্পিত সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটিয়ে সরকার ও সরকারি দল গত ২৮ অক্টোবর বিএনপিসহ বিরোধী দলসমূহের মহাসমাবেশ পণ্ডু করে দেয়।

তারা বলেন, বিএনপিসহ বিরোধীদের ওপর এর দায় চাপিয়ে গত এক মাস ধরে দমন নিপীড়ন ও গ্রেপ্তারের পথে দেশব্যাপী তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি সরকারের পদত্যাগের গণদাবিকে উপেক্ষা করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে।

সরকারের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের সহযোগী হিসেবে নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পাতানো এই নির্বাচনের অংশ হিসেবে আজ কথিত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখও নির্ধারণ করেছে। জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ নির্বাচনের তফসিলকে আমরা প্রত্যাখ্যান করছি।

আমরা অনতিবিলম্বে ৭ জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা অবাধ, নিরপেক্ষ,অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।

বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি প্রবীণ জননেতা মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান – সদস্য, স্থায়ী কমিটি, বিএনপি, ডা. মোস্তাফিজুর রহমান ইরান – চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি, ড. ফরিদুজ্জামান ফরহাদ – চেয়ারম্যান, ন্যাশনাল পিপলস পার্টি, এ টি এম গোলাম মাওলা চৌধুরী – চেয়ারম্যান, গণদল, খন্দকার লুতফর রহমান সভাপতি, জাগপা, মমিনুল আমিন- ভারপ্রাপ্ত মহাসচিব-জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), এড. হাসনাত কাইয়ূম – প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মুফতি মুহিউদ্দিন ইকরাম – মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এম এন শাওন সাদেকী – চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ, মো: আবুল কাশেম – মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি, ড. মো: নেয়ামুল বশির – প্রেসিডিয়াম সদস্য, এলডিপি, হারুন আল রশিদ খান – মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল, কমরেড হারুন চৌধুরী – সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), পারভীন নাসের ভাসানী – কো-চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস পার্টি, এড. মো: আজহারুল ইসলাম – চেয়ারম্যান, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), শামসুল আহাদ – ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল, অধ্যাপক মাওলানা আব্দুল করিম – ইসলামী ঐক্য জোট, রাশেদ প্রধান – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লায়ন মো: ফারুক রহমান – চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি , শাহাদাত হোসেন সেলিম – মহাসচিব, বাংলাদেশ এলডিপি, এড. তাজুল ইসলাম – যুগ্ম আহবায়ক, এ বি পার্টি, ডা. সামছুল আলম – সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, ফারুক হাসান – সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, আবুল কালাম আজাদ – আহবায়ক, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি, বাবুল সরদার চাখারী – চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস পার্টি, মাহমুদুর রহমান মান্না – সভাপতি, নাগরিক ঐক্য, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন – সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জোনায়েদ সাকি – প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, শেখ রফিকুল ইসলাম বাবলু – আহবায়ক, ভাসানী অনুসারী পরিষদ, সুব্রত চৌধুরী – সাধারণ সম্পাদক, গণফোরাম, কারী আবু তাহের – চেয়ারম্যান, এডিপি, সাইফুল হক – সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নুরুল হক নূর – সভাপতি, গণঅধিকার পরিষদ, জাভেদ সালাউদ্দিন – প্রেসিডেন্ট, জাস্টিস পার্টি, শাহ আহমেদ বাদল – মহাসচিব, বিকল্প ধারা বাংলাদেশ, ব্যারিস্টার নাসিম খান, চেয়ারম্যান, বাংলাদেশ মুসলিম লীগ, কমরেড ডা.সৈয়দ নুরুল ইসলাম – বাংলাদেশ সাম্যবাদী দল, খোকন চন্দ্র দাস – সভাপতি, ডিএল।

শেয়ার করুন