ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

কমরেড রুখশানার বাবার মৃত্যুতে বাসদ ও মহিলা ফোরামের শোক প্রকাশ

আপডেট টাইম : নভেম্বর ২৭, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ সংবাদপত্রে প্রকাশার্থে দেয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কমরেড রুখশানা আফরোজ আশার বাবা জনাব হেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীসহ শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জনাব হেলাল উদ্দিন ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম :
মহিলা ফোরাম ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

আজ ২৭ নভেম্বর ২০২৩ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক এবং ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশার বাবা হেলাল উদ্দীন (৭২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন