ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

চুমুকাণ্ডে তিন বছর নিষিদ্ধ হলেন রুবিয়ালেস

আপডেট টাইম : অক্টোবর ৩০, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: অবশেষে বড় শাস্তিই হলো আলোচিত লুইস রুবিয়ালেসের। চুমুকাণ্ডের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছাড়া রুবিয়ালেসকে তিন বছর সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা।

গত আগস্ট মাসের ঘটনা। নারী বিশ্বকাপজয়ী স্পেনের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেডেল পরিয়ে দেওয়ার সময় জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়েছিলেন রুবিয়েলেস। তার সেই কাণ্ড নিয়ে তখন সমালোচনার ঝড় উঠে। যার জেরে পদত্যাগও করতে হয় রুবিয়েলেসকে।

সোমবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, মেডেল পরানোর অনুষ্ঠানে রুবিয়েলেস যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা ডিসিপ্লিনারি কোডের ১৩ অনুচ্ছেদ ভাঙার অপরাধ। তাই তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শেয়ার করুন