ডেস্ক রিপোর্ট

১৫ অক্টোবর ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : অক্টোবর ১৫, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারে অধীন নির্বাচান, সংসদ ও নির্বাচন কমিশন বাতিল, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপতিক নির্বাচন চালুর দাবিতে- বাম গণতান্ত্রিক জোট ঘোষিত সারাদেশে পক্ষকাল ব্যাপি কর্মসূচি অংশহিসাবে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ: ১৫/১০/২০২৩ তারিখ বিকাল: ০৩:৩০ টায় ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে আজিজুল হক পুরাতল ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পথযাত্রা কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার সমন্বয়ক সিপিবি জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ, পদযাত্রা চলাকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহŸায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব কমরেড দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, শহিদুল ইসলাম, সিপিবি নেতা সাজেদুর রহমান ঝিলাম, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, প্রমূখ নেতৃবৃন্দ।

পথ সভায় নেতৃবৃন্দ বলেন- আওয়ামী দু:শাসনে আজ দেশে চুরি, দুর্নীতি, লুন্ঠন, অর্থপাচার, চাঁদাবাজি, দখল-জবরদখল, দলীয়করণ- দলবাজি, স্বেচ্ছাচারিতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সন্ত্রাস, অপহরণ, হত্যা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সামাজিক অনাচারের রোমহর্ষক ঘটনাবলি বেড়েই চলছে। সরকার, প্রশাসন ও লুটেরা ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেটসমূহ এখন প্রায় একাকার। বাজারের উপরের সরকারের কোন নিয়ন্ত্রন না থাকায় নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপরদিকে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। তাই

নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারে অধীন নির্বাচান, সংসদ ও নির্বাচন কমিশন বাতিল, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপতিক নির্বাচন চালুর আন্দোলন সংগ্রামে জণগণকে যুক্ত হওয়ার আহŸান জানান।

শেয়ার করুন