ডেস্ক রিপোর্ট

১৩ অক্টোবর ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন দাবিতে বগুড়ায় সমাবেশ

আপডেট টাইম : অক্টোবর ১৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারন,শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল, সাইবার নিরাপত্তা আইন বাতিল, শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরন নির্ধারন, অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিল, চাল-ডাল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যাগে আজ: ১৩ অক্টোবর ২৩ সকাল:১১:৩০ টায় সাতমাথায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সাংগাঠনিক সম্পাদক সানোয়ার বাবু, সিনিয়র সদস্য শিবসংকর শিবু প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন আসন্ন, কিন্তু এখনো নির্বাচনের কোনো পরিবেশ এখনো নিশ্চিত তো করতে পারেই নাই বরং আবারো গায়ের জোরে নির্বাচনের চেষ্টা করছে। সরকার আমলা-পুলিশ, পেটোয়া বাহিনী দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সরকারের এই স্বৈরতান্ত্রিক শাসনের প্রভাব শিল্প-কারখানায় বিরাজ করছে, সাইবার নিরাপত্তা আইন পাস করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চালু রেখেছে। নিত্যপণ্যের দাম আকাশচুম্বি, শ্রমজীবী মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তাই নেতৃবৃন্দ নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারন,শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল, সাইবার নিরাপত্তা আইন বাতিল, শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরন নির্ধারন, অত্যাবশ্যক পরিষেবা বিল বাতিল, চাল-ডাল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান।

শেয়ার করুন