ডেস্ক রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা বিএল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দরের উপর সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের তীব্র ক্ষোভ ও নিন্দা।
নেতৃবৃন্দ জানান, আজ বুধবার (২৯ আগস্ট ’২৩) বেলা ১২টায় খুলনা বিএল কলেজের মেইন গেটস্থ দৌলতপুর শহীদ মিনারের সামনে দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ ছাত্র মৈত্রী’র খুলনা বিএল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর ম-লের উপর কতিপয় (৪/৫ জন) সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও মারাত্মক আহত হন। এই অপ্রত্যাশিত অনাকাক্সিক্ষত ঘটনার আকস্মিতায় তিনি বিস্মিত হতবাক এবং মারাত্মক শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পরই দৌলতপুর থানায় যথারীতি ডায়েরী করা হয়েছে।
অপরদিকে এহেন জঘণ্য ন্যাক্করজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষে সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি ও সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী, খুলনা জেলা কমিটি ও বিএল কলেজ শাখার কমিটির নেতৃবৃন্দ।