ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাম জোটের নতুন সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদকে পরবর্তী মেয়াদের জন্য বাম জোট জেলা সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের এক সভা আজ জোটের হাজারীগলিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,সিপিবি জেলা কমিটির সদস্য ফরিদ উদ্দিন,বাসদ নেতা আকরাম হোসেন প্রমুখ।

সভা থেকে চট্টগ্রামে ডেঙ্গুর ব্যাপক বিস্তার ও ডেঙ্গুতে মৃত্যু ক্রমাগত বাড়ায় গভীর উদ্বেগ ও সিটি কর্পোরেশন,স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কার্যকর ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

সভা থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ,আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার দাবিতে আগামী ৩১ জুলাই,সোমবার,বিকাল ৫ টায়,নগরীর সিনেমা প্যালেস মোড়ে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন