ডেস্ক রিপোর্ট

১৮ জুলাই ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ

সকল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত কর: বাসদ

আপডেট টাইম : জুলাই ১৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সকল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত কর এবং প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ডেঙ্গু পরীক্ষা ও স্বাস্থ কেন্দ্র নির্মাণ, বাসা-বাড়ীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে বাসদ লালবাগ থানা শাখার উদ্যোগে আজ ১৮ জুলাই বিকাল ৫টায় আজিমপুর সুপার মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ লালবাগ থানা শাখার সমন্বয়ক রোখশানা আফরোজ আশা। সমাবেশে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, নাসিরউদ্দিন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি মুক্তা বাড়ৈ, স্থানীয় নেতৃবৃন্দ খাদিজা বেগম, সুস্মিতা মরিয়ম।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০০ সালে ঢাকায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সরকারের ও সিটি কর্পোরেশন অবহেলা এবং ব্যর্থতার কারণে বর্তমানে তা দেশের ৬৩ জেলায় ছড়িয়ে পড়েছে। ২০১৮ সালে আক্তান্ত রোগীদের শতভাগ ছিল ঢাকায় কিন্তু বর্তমানে ঢাকার বাইরে প্রায় ৪০ ভাগ। এডিশ মশা নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থ বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশন ১০২ কোটি এবং ২০২২-২৩ অর্থ বছরে ৬৫ কোটি টাকা খরচ করলেও তার কোন প্রভাব ডেঙ্গুও উপর পড়ে নাই। উল্টো ডেঙ্গু রোগ বিস্তারকারি এডিশ মশা এখন শুধু দিনে নয়, রাতেও কামড় দিচ্ছে এবং পরিস্কার পানির পাশাপাশি ময়লা পানিতেও ডিম পাড়ছে। ২০২২ সালের প্রথম ৬ মাসে যেখানে ভর্তি রোগী ছিল ১০৮৯ জন ও মৃত্যু ১ জন। অথচ চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৬ দিনেই তা প্রায় ১৬ হাজারে ছাড়িয়েছে। আর মৃত্যু এ পর্যন্ত ১১৪ জন এর মধ্যে শুধু জুলাই মাসেই তা ৪৭ জন। তাহলে প্রশ্ন সরকার ও দুই সিটি কর্পোরেশন কি করছে? তারা কি ডেঙ্গু নিয়ন্ত্রণে না বিস্তারে কাজ করছে?

সমাবেশে নেতৃবৃন্দ আরোও বলেন, সরকার একদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ অপরদিকে ঢাকা শহরের বাসা-বাড়ীতে গ্যাস সরবরাহের সংকট চরমে উঠেছে। দিনের বেলা শহরের বড় অংশেই বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকে না। ফলে শ্রমজীবীসহ নগরবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। স্থলভাগে ও সমুদ্রে গ্যাস উত্তোলন ও অনুসন্ধান কার্যক্রম বন্ধ রেখে বিগত ১০/১৫ বছর সরকার এলএনজি ব্যবসা ও বিদেশ নির্ভরতার দিকে ঝুকেছে। ফলে সমগ্র দেশের জ¦ালানি নিরাপত্তা মারাত্মক হুমকির সম¥ুখীন। এ অবস্থার মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে ঢাকা ওয়াসা পানির দাম আগষ্ট মাস থেকে দ্বিগুন করার ঘোষণা দিয়েছে। এমনিতেই ওয়াসার ময়লা পানির কারণে নগরির প্রায় বেশিরভাগ মানুষ হয় পানি ফুটিয়ে না হয় ফিল্টারিং করে পান বা ব্যবহার করছে। ওয়াসাকে সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে একটি বাণিজ্যিক ও মুনাফালোভী প্রতিষ্ঠানে পরিণত করেছে বর্তমান সরকার।

সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারন করে বলেন, ডেঙ্গু মোকাবিলায় বিশিষ্ট কীটতত্ববিদসহ সংশ্লিষ্ট সকলকে যুক্ত করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমন্বিত উদ্যোগ, সকল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতকরণ এবং প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ডেঙ্গু পরীক্ষা ও স্বাস্থ কেন্দ্র নির্মাণ করতে হবে। একই সাথে বাসা-বাড়ীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত, ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও সুপেয় পানি সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় নগরবাসিকে নিয়ে দুই সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা কার্যালয় ঘেরাও করা হবে।

শেয়ার করুন