ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ

১৫ দফা দাবিতে সিলেটে সাম্যবাদী আন্দোলন সমাবেশ

আপডেট টাইম : জুলাই ১০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ, গ্রাম-শহরে রেশনিং ব্যবস্হা চালু, গ্যাস-বিদ্যুৎ-ডিজেল সহ কৃষি উপকরণের দাম কমানো, বন্যা নিয়ন্ত্রণে আগাম কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ অস্থায়ী সরকারের মাধ্যমে অবাদ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সহ ১৫ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই ২০২৩) বিকেল ৫ টায় নগরীর আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, এডভোকেট রনেন সরকার রনি প্রমূখ।

বক্তারা বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ঘোষিত ১৫ দফা দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেটের পাহারাদার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম বেগবান করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন