ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও সেক্টর ভিত্তিক মজুরি নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা, রেশন, আবাসন, পেনশন, চিকিৎসা ও ডে—কেয়ার সেন্টার প্রতিষ্টার আন্দোলন শক্তিশালী করা এবং ধর্মঘটের অধিকার হরনের চক্রান্ত রুখে দেওয়ার আহবান নিয়ে আগামীকাল ১৯ মে ২০২৩, শুক্রবার, বিকাল ৩টায়, কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলন উদ্বোধন করবেন এবং নতুন কমিটি পরিচয় করিয়ে দিবেন সংগঠনের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, প্রধান বক্তা— কমরেড বজলুর রশিদ ফিরোজ। এছাড়াও বক্তব্য রাখবেন ভারতের ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি অশোক ঘোষ, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর জাতীয় সম্পাদক প্রশান্ত নন্দী চৌধুরী, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস এর জাতীয় সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসুসহ নেপাল ও শ্রীলংকার শ্রমিক নেতৃবৃন্দ ও জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল সংগঠনের সকল পর্যায়ের নেতাকমীর্র প্রতি সম্মেলনের কর্মসুচী সফল করার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের আহবান জানান। এবং উক্ত কর্মসূচীর সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।