ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ

দিগন্ত থিয়েটার সিলেট এর কমিটি গঠন, নেতৃত্বে অজয়-শাওন

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন দিগন্ত থিয়েটার, সিলেট এর দুই বছর মেয়াদী (২০২৩-২০২৫) ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক দূর্জয় পুরকায়স্থ নতুন এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সভাপতি পদে আসীন হয়েছেন অজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক হয়েছেন কামরুন নাহার শাওন।

কমিটিতে অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি নিখিলেস সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হুসাইন চৌধুরী মারজান, অর্থ সম্পাদক মাহমুদুস সামাদ মারুফ, দপ্তর ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দূর্জয় পুরকায়স্থ, মো. সাইফুর রহমান চৌধুরী সুমন ও দিবাকর সরকার শেখর।

শেয়ার করুন