ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

বুধবার ৯ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

আপডেট টাইম : মার্চ ২১, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বুধবার (২২ মার্চ) দেশের কয়েকটি অঞ্চলে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাওঘাট-আড়াইহাজার রাস্তার উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন