ডেস্ক রিপোর্ট

২০ মার্চ ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

আপডেট টাইম : মার্চ ২০, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এখন মুশফিকের
শেষ ওভারে প্রথমবারের মতো যখন স্ট্রাইক প্রান মুশফিক, ৫৬ বলে তাঁর রান ৯১। সে বলে ডাবলসের পর গ্রাহাম হিউমকে রিভার্স স্কুপে চার মেরে সেঞ্চুরিকে এনেছিলেন এক শটের দূরত্বে। পরের বলে ওয়াইড লং অনে খেলে আবার ডাবলসে মুশফিক চলে যান ৯৯ রানে। শেষ বলে মিডউইকেটে খেলে সিঙ্গেল নিয়ে মুশফিক মেতেছেন উল্লাসে, যে উল্লাস রেকর্ডগড়া সেঞ্চুরির। ৬০ বলেই সেঞ্চুরি পেলেন মুশফিক, বাংলাদেশের হয়ে যেটি এখন দ্রুততম। মুশফিক ভাঙলেন সাকিব আল হাসানের রেকর্ড, ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দুটি সেঞ্চুরি ছুঁয়েছিলেন ৬৩ বলে।

৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩৪৯ রান।

শেয়ার করুন