ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের উপর আরও এক দফা শাস্তি

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: অতি আবশ্যক সেবাপণ্যের যথেচ্ছ ও বেপরোয়া দাম বৃদ্ধির পদক্ষেপে জনদুর্ভোগ চরমে উঠেছে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, মাত্র ১৯ দিনের মাথায় আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণদুর্ভোগ সৃষ্টিকারী হঠকারী পদক্ষেপ নেয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের উপর আরও এক দফা শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

প্রয়োজনে কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকি বৃদ্ধি করারও আহ্বান জানান এই নেতা।

তিনি বলেন, লোকদেখানো গণশুনানির প্রক্রিয়াকে এড়িয়ে এখন নির্বাহী আদেশে একের পর এক বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি করে চলেছে সরকার। বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের এসব সিদ্ধান্ত রীতিমতো শাস্তি প্রদানের নামান্তর।

অনতিবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ যখন তখন দাম বাড়ানো বন্ধের দাবি জানান সাইফুল হক।

শেয়ার করুন