ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ

হাওরের জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তা সংকটের সমাধান কোন পথে?

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২৩ ১:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: হাওরের জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তা সংকটের সমাধান কোন পথে? ” শীর্ষক আলোচনা সভায় আলোচকরা বলেছেন, হাওরে অভয়াশ্রম করতে পারলে মাছের উৎপাদন বাড়বে ৩ থেকে ৫ গুণ। এছাড়া এই সংকট সমাধানে নানা মত তুলে ধরেন আলোচকরা।

হাওর, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার সুনামগঞ্জের তাহিরপুর আয়োজিত “হাওরের জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তার সংকটের সমাধান কোন পথে? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুরের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো.আবুল কাশেম।

আলোচনা সবায় আরো বক্তব্য রাখেন শাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব তৌফিকুল ইসলাম খান,এলজিইডি তাহিরপুর উপজেলা প্রকৌশলী জনাব আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাবা সেলিনা আবেদীন।

আলোচনা সভার শুরুতে বিষয়বস্তু উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক মিজানুর রহমান রাসেল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।

শেয়ার করুন