ডেস্ক রিপোর্ট

১২ জানুয়ারি ২০২৩, ৭:১২ অপরাহ্ণ

পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে নুপুর মার্কেটের আগুন

আপডেট টাইম : জানুয়ারি ১২, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৫ টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ।

তিনি বলেন, ‌বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মূলত নুপুর মার্কেটের ছয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৮টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন