ডেস্ক রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১১:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি করেছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (২৬ ডিসেম্বর) মঞ্চের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঞ্চের নেতা সাকিব আনোয়ার জানান, লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।
সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীদের।
এর আগে দুপুরে সাত সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করে বিএনপি।