ডেস্ক রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরদাম কমানোসহ ৫ দফা দাবিতেনীলক্ষেত মোড়ের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে পুলিশ দফায় দফায় বাধা দিয়েছে। পুলিশ প্রথমে মাইক বন্ধ করে দেয় এমনকিপ্রচারপত্র বিলি ও গণস্বাক্ষর সংগ্রহকর্মসূচি বন্ধ করে দিয়েছে।
নীলক্ষেত মোড়ের কর্মসূচিতে এ সময় দলেরকেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, পুলিশ বিনা উসকানিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে দফায় দফায় বাধা দিয়েছে। এর আগে ঢাকাশহরের নবাবপুর মোড় ও মতিঝিল অঞ্চলেস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।
তিনি বলেন, অবৈধ পন্থায় ক্ষমতায় আসীন এই সরকার জনগণেরনূন্যতম গণতান্ত্রিক প্রতিবাদকে ভয় পায়। পুলিশও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা, নির্যাতন, গায়েবী মামলা, গ্রেফতারের পথ বেছে নিয়েছে।গুম, খুন, বিনা বিচারে হত্যাকান্ড, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিরোধী মত দমন করেসরকার যে কোনো উপায়েক্ষমতায় থাকতে মরিয়া। কিন্তু ইতিহাসের শিক্ষা এটাই, এভাবে কোনো গণবিরোধী-ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে পারে না।
তিনি জনগণকে ভোট, ভাত ও মত প্রকাশেরঅধিকার পুনরুদ্ধার ও রক্ষায় বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।