ডেস্ক রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি: চা শ্রমিকদের বকেয়া এরিয়ার বিল দ্রুত পরিশোধ, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা, বন্ধ পাটকল,চিনিকল চালু, শ্রমিকদের জন্য রেশনিং ব্যাবস্থা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার দ্বিতীয় জেলা সম্মেলন আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ।
দ্বিতীয় জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রসেনজিৎ রুদ্র এর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড জহিরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, চা শ্রমিক ফেডারেশন এর জেলা সভাপতি বীরেন সিং সমাবেশের পূর্বে রেজিস্ট্রারী মাঠ থেকে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, লাল পতাকা সহ শত শত শ্রমিকদের অংশ গ্রহণে একটি সুসজ্জিত র্যালী অনুষ্ঠিত হয়।নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের শেষ পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি আ ক ম জহিরুল ইসলাম মোখলেছুর রহমানকে সভাপতি এবং প্রসেনজিৎ রুদ্রকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,সিলেট জেলা কমিটি পরিচয় করিয়ে দেন।
১৭ সদস্যবিশিষ্ট কমিটি:
সভাপতি – মোখলেছুর রহমান
সহসভাপতি – জিতু সেন
সাধারণ সম্পাদক -প্রসেনজিৎ রুদ্র
সাংগঠনিক সম্পাদক -রাজন ঘোষ
অর্থ সম্পাদক -নমিতা রায়
দপ্তর সম্পাদক – অজিত রায়
সদস্য-: বিরেন সিং, আমেনা বেগম, পংকজ দাস, পঞ্চমী লোহার, উষা বুনার্জি, হৃদয় লোহার, তোফায়েল আহমেদ তপু, কৃত্তিবাস ঋষি, হাবিব মিয়া, অনুপ মালাকার, অনন্ত মালাকার।