ডেস্ক রিপোর্ট

১৩ ডিসেম্বর ২০২২, ৪:৩১ অপরাহ্ণ

মাগুরা জেলা বিএনপির আহ্বায়কসহ আটক ১৪ নেতাকর্মী

আপডেট টাইম : ডিসেম্বর ১৩, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে আটক করা হয়েছে। এই দুইজনসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। আলী আহমেদ ও আকতার হোসেনকে আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও শহরের স্টেডিয়াম পাড়ার বাড়ি থেকে জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেনকে আটক করেছে।

শেয়ার করুন