ডেস্ক রিপোর্ট

২৩ নভেম্বর ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বাসদ (মার্কসবাদী)’র ক্ষোভ ও নিন্দা

আপডেট টাইম : নভেম্বর ২৩, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে পাইকারী পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন,“ সরকার গতকাল পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য শতকরা ২০ ভাগ বাড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশাহারা, তখন নতুন করে সরকারের একতরফাভাবে এ মূল্যবৃদ্ধি জনজীবনকে আরো বিপর্যস্থ করে তুলবে। কারণ অবিলম্বে গ্রাহক পর্যায়েও এ মূল্যবৃদ্ধির বোঝা চাপবে। এ সরকারের আমলে গত এক দশকে দফায় দফায় বেড়েছে বিদ্যুৎ, জ্বালানী তেল ও গ্যাসের দাম। এর প্রতিক্রিয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।”

তিনি আরো বলেন, “সরকার অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ ৯০ হাজার কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ কোম্পানীগুলোর হাতে তুলে দিয়েছে। ফলে পিডিবির লোকসানের কথা বলে বাস্তবে আইএমএফ এর ঋণ পাবার শর্তে বিদ্যুৎখাতে তথাকথিত ভতুর্কী তুলে দেয়া ও মূল্য সমন্বয়ের ধোঁয়া তুলে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এটা সরকারের গৃহীত নীতি ও ধারাবাহিক বেপরোয়া দুনীর্তির ফল এবং বিদ্যুৎখাতকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের প্রক্রিয়ার অংশ।”

তিনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন