ডেস্ক রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১০:৪২ অপরাহ্ণ
মাগুরা প্রতিনিধি:: মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে আজ ১৭ নভেম্বর ২০২২ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান।
সমাবেশ শেষে গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান ও সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু চারজনের প্রতিনিধি দলটি সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করেন।